পোর্তোতে মুসলিম কালচারাল এসোসিয়েশনের উদ্যোগে কমিউনিটি নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) পর্তুগালের পোর্তোতে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লেখক ও মানবাধিকার কর্মী আবু নাঈম মু. শহীদুল্লাহ্।
তিনি তার বক্তব্যে বলেন, মাহে রামাদান সম্প্রীতি, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভ্রাতৃত্বময় ও মানবিক কমিউনিটি গড়ে তুলতে সহায়তা করে।
রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি আরও বলেন, পৃথিবীর সভ্য জাতি মুসলমান এবং ইসলাম শান্তির ধর্ম। তাই প্রতিটি মুসলমানকে অমুসলিমদের সামনে উত্তম আচরণের মাধ্যমে ইসলামের প্রকৃত সৌন্দর্য তুলে ধরতে হবে।
সংগঠনের সেক্রেটারি জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং দেলোয়ার হোসাইন সাইয়্যেদির পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পর্তুগাল বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ মো. মোশারফ হোসাইন, পোর্তোর প্রবীণ কমিউনিটি নেতা শরিফ উদ্দিন খোকন, সাবেক ছাত্রনেতা ও কমিউনিটি নেতা মোশারফ হোসাইন, জসিম উদ্দিন ও আশিকুর রহমান প্রমুখ।