২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

পর্তুগালে আবার চালু হচ্ছে ঐতিহাসিক ট্রেন

পর্তুগালের বিখ্যাত ঐতিহাসিক ট্রেন আগামী ৬ জুন থেকে আবার যাত্রা শুরু করছে। দেশটির রেল সংস্থা Comboios de Portugal (সিপি) জানিয়েছে, ১৮ অক্টোবর পর্যন্ত মোট ৫১টি বিশেষ ট্রিপ পরিচালনা করা হবে।

ঐতিহ্যবাহী এই ট্রেনটি মনোরম ডৌরো লাইন ধরে রেগুয়া ও তুয়ার মধ্যে চলাচল করবে। প্রতি সপ্তাহের শনি, রবি এবং নির্বাচিত কিছু বুধবার পর্যটকদের জন্য এই বিশেষ যাত্রার আয়োজন থাকবে।

প্রতিদিন বিকেল ৩টায় রেগুয়া স্টেশন থেকে যাত্রা শুরু করবে ট্রেনটি। যাত্রীদের জন্য থাকবে লাইভ সংগীত, ঐতিহ্যবাহী পোর্ট ওয়াইনের আপ্যায়ন এবং পুরো যাত্রাপথে বিশেষ বিনোদনের ব্যবস্থা। পথে পিনহাও ও তুয়া স্টেশনে বিরতি দেবে ট্রেনটি।

প্রায় ১০০ বছর পুরোনো পাঁচটি ঐতিহাসিক বগি নিয়ে পরিচালিত এই ট্রেনে একসঙ্গে ২৫৪ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। ইউনেস্কো স্বীকৃত ডৌরো অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্য উপভোগের সুযোগ করে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

টিকিটের মূল্য বড়দের জন্য ৬০ ইউরো এবং শিশুদের জন্য ৩২ ইউরো নির্ধারণ করা হয়েছে।

Home R3