১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

পর্তুগালসহ ইউরোপের বিভিন্ন দেশে আজ ঈদ

পর্তুগালসহ ইউরোপের বিভিন্ন দেশে আজ উদযাপিত হচ্ছে মুসলিমদের দ্বিতীয় বৃহৎ উৎসব পবিত্র ঈদুল আজহা।

দেশটির বিভিন্ন শহরে বসবাসরত মুসলিমরা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করেছেন।

রাজধানী লিসবনসহ পোর্তো, সিন্ত্রা ও অন্যান্য অঞ্চলের ইসলামিক সেন্টারগুলোতে সকাল থেকেই মুসল্লিদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। লিসবনে বাঙালি কমিউনিটির উদ্যোগে আয়োজিত হয় ইউরোপের সর্ববৃহৎ ঈদুল আজহার জামায়াত।

পর্তুগালে বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঈদকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস। প্রবাসে থেকেও ধর্মীয় আবহে ঈদ উদযাপনের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন অনেকে।

Home R3