২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পরিবেশ রক্ষায় ৯ মাস সেন্ট মার্টিনে যাওয়া নিষিদ্ধ

সকাল ৭টায় কক্সবাজারের নুনিয়াছড়া ঘাট থেকে মৌসুমে শেষবারের মতো সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় ৬টি জাহাজ। বিকেল ৫টায় জাহাজগুলো প্রায় ২ হাজার পর্যটক নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে ফিরতি যাত্রা করার কথা রয়েছে।

সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশন (স্কোয়াব) এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর ঢাকা পোস্টকে বলেন, এ বছর অন্তত ১ লাখ ১০ হাজার পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করেছেন, নানা সীমাবদ্ধতার কারণে অতীতের তুলনায় এবারের এই সংখ্যা অনেক কম। সময় কিছুটা বাড়ানো হলে পর্যটন ব্যবসায়ী ও দ্বীপবাসীদের জন্য ভালো হতো।