২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নেতানিয়াহুর নতুন ভিডিওটিও ভুয়া, তীব্র হচ্ছে নিহতের গুঞ্জন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-কে ঘিরে ছড়িয়ে পড়া মৃত্যু গুঞ্জনের মধ্যে সামাজিক মাধ্যমে একটি নতুন ভিডিও নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। অনেক ব্যবহারকারী দাবি করছেন, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-র এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বেনিয়ামিন নেতানিয়াহু-র হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে বলে দাবি করা হয়। এরপর থেকেই তার নিরাপত্তা ও অবস্থান নিয়ে জল্পনা বাড়তে থাকে।

পরে রোববার তার ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে আরেকটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে তাকে জেরুজালেম হিলস এলাকার একটি ক্যাফেতে কফি অর্ডার করতে দেখা যায়। ভিডিওতে তিনি হাস্যরস করে বলেন, সামাজিক মাধ্যমে ছড়ানো তার মৃত্যুর খবর সত্য নয়।

তবে ভিডিওটি প্রকাশের পর গ্রোক নামের একটি এআই চ্যাটবট দাবি করে, এটি সম্ভবত এআই-তৈরি ডিপফেক ভিডিও। কিছু সামাজিক মাধ্যম ব্যবহারকারীও ভিডিওটির বিভিন্ন অংশ নিয়ে প্রশ্ন তুলেছেন।

যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এসব গুঞ্জনকে ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দিয়েছে এবং জানিয়েছে, প্রধানমন্ত্রী সুস্থ আছেন। অন্যদিকে জেরুজালেমের একটি ক্যাফেও সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করে জানিয়েছে, ওই দিন প্রধানমন্ত্রী সেখানে কফি পান করতে এসেছিলেন।

Home R3