৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশরক্ষায় জীবন দিতে প্রস্তুত দেড় কোটি ইরানি

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশের জন্য জীবন উৎসর্গে প্রস্তুত রয়েছেন অন্তত দেড় কোটি সাহসী ইরানি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এ পর্যন্ত ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ দেশরক্ষায় নিজেদের জীবন উৎসর্গের অঙ্গীকার করেছেন। তিনি নিজেও ইরানের জন্য জীবন উৎসর্গে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন।

প্রেসিডেন্ট বলেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় জনগণের এই দৃঢ় অবস্থান ইরানের শক্তির প্রতীক।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে অঞ্চলজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এ হামলায় ইরানের বেশ কয়েকজন উচ্চপর্যায়ের বেসামরিক ও সামরিক কর্মকর্তা নিহত হন।