৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

তীব্র দাবদাহে শুকিয়ে যাচ্ছে ইউরোপের প্রধান নদীগুলো, বাড়ছে সংকট

প্রচণ্ড দাবদাহ ও বৃষ্টির ঘাটতিতে ইউরোপের গুরুত্বপূর্ণ নদীগুলোর পানি দ্রুত কমে যাচ্ছে, যা ইতোমধ্যে বড় ধরনের সংকটের ইঙ্গিত দিচ্ছে। উপগ্রহ চিত্রে দেখা গেছে, দানিউব ও রাইনসহ প্রধান নদীগুলোতে পানির স্তর রেকর্ড পরিমাণ নিচে নেমে এসেছে।

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে দানিউব নদীর পানির স্তর নেমে এসেছে মাত্র ৪ ইঞ্চিতে, যা অতীতের সব রেকর্ড ভেঙেছে। একইভাবে জার্মানির রাইন নদীতেও পানি কমে যাওয়ায় নৌপথে পণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

নদীর পানি কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনেও প্রভাব পড়েছে। হাঙ্গেরির পাকস পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পানির অভাবে স্বাভাবিক ক্ষমতার তুলনায় অনেক কম উৎপাদন করছে। অন্যদিকে রোমানিয়াও পানিপ্রবাহ ঠিক রাখতে জরুরি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

এই পরিস্থিতিতে পর্যটন, বাণিজ্য ও পরিবেশ—সব খাতেই নেতিবাচক প্রভাব পড়ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে এমন পরিস্থিতি আরও ঘন ঘন দেখা দিতে পারে।

সূত্র: সিএনএন, রয়টার্স, এপি

Home R3