৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ইউরোপ

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে লিসবনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে লিসবনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে পর্তুগালের রাজধানী লিসবনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লিসবন মহানগর পর্তুগালের নবগঠিত কমিটির পরিচিতি সভাও অনুষ্ঠিত হয়।

শনিবার (৩১ মে) বিকেলে লিসবনের নাওয়াব জি রেস্টুরেন্টে বিএনপি লিসবন মহানগরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি পর্তুগাল শাখার যুগ্ম আহ্বায়ক এম এ হাকিম মিনহাজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপি পর্তুগাল শাখার সদস্য আব্দুল লতিফ কোরাইশ।

সভায় সভাপতিত্ব করেন বিএনপি লিসবন মহানগরের সভাপতি সোহেল আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক তানভীর তারেক।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং বাংলাদেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন।

অনুষ্ঠানে বিএনপি লিসবন মহানগরের নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় নেতাকর্মীরা সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

দোয়া ও মিলাদ মাহফিলে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ, জাতি এবং বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে পর্তুগালের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

Home R3