২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনীতি

জামিন দেওয়া হলো ছাত্র হত্যার সাথে জড়িত শীর্ষ আওয়ামী সন্ত্রাসী বনিকে

জামিন দেওয়া হলো ছাত্র হত্যার সাথে জড়িত শীর্ষ আওয়ামী সন্ত্রাসী বনিকে

জুলাই-আগস্টে হত্যাচেষ্টার মামলায় কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কামরুল ইসলাম মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

হত্যাচেষ্টা মামলায় ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করে র‌্যাব।

উল্লেখ্য, বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।