নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে সারা দেশে নারী হেনস্তা, হামলা ও কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিবাদে ডাকা সমাবেশ স্থগিত করেছে জামায়াতে ইসলামীর মহিলা শাখা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দলটির মহিলা শাখার ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়। পোস্টে বলা হয়, “অনিবার্য কারণবশত মহিলা সমাবেশটি স্থগিত করা হলো।”
এর আগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নারী সমাবেশের কর্মসূচি ঘোষণার কথা জানান। তিনি বলেছিলেন, ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় এ প্রতিবাদ সমাবেশ শুরু হওয়ার কথা ছিল।
ডা. তাহের সে সময় উল্লেখ করেন, এই প্রথম জামায়াতে ইসলামীর নারী সংগঠনের কর্মীরা বাধ্য হয়ে প্রকাশ্যে এসে নারী নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছিলেন।