১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনীতি

চাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা সমর্থিত ‘সংঘবদ্ধ ছাত্রী জোট’

চাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা সমর্থিত ‘সংঘবদ্ধ ছাত্রী জোট’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রীতিলতা হলের শিক্ষার্থীরা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা সমর্থিত ‘সংঘবদ্ধ ছাত্রী জোট’ নামে একটি পূর্ণাঙ্গ প্যানেল গঠন করেছেন।

সোমবার মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে চাকসু ভবনের দ্বিতীয় তলায় হল সংসদের জন্য ফরম সংগ্রহ করেন প্যানেলের ১২ জন শিক্ষার্থী।

প্যানেলের মূল প্রার্থী ও পদবণ্টন হচ্ছে: সহ-সভাপতি (ভিপি) পদে: মিজাবাহুল জান্নাত তারিন (হিসাববিজ্ঞান বিভাগ, চতুর্থ বর্ষ), সাধারণ সম্পাদক (জিএস) পদে: নাদিয়া সুলতানা তাসনিয়া (আরবি বিভাগ, দ্বিতীয় বর্ষ), সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে: আফরিদা রিমা (ভূগোল বিভাগ, তৃতীয় বর্ষ)।

ভিপি পদপ্রার্থী তারিন জানান, “আজ আমরা ১২ জন মিলে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। ইনশাল্লাহ দুই দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল ও পদবণ্টনের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।”

এজিএস পদপ্রার্থী আফরিদা রিমা বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ব্যানারে আমরা প্যানেল ঘোষণা করেছি। হলে ডাইনিং সমস্যা, পাঠাগারে বইয়ের অভাব ও ছোট নামাজ রুমের মতো সমস্যা সমাধানে কাজ করব।”

এছাড়া গতকাল দুই শিক্ষার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন— সোহরাওয়ার্দী হলের হাবিবুর রহমান (কেন্দ্রীয় ভিপি পদ) এবং শাহজালাল হলের শাহরিয়ার হাসান (কার্যনির্বাহী সদস্য পদ)।

অন্যান্য প্যানেলগুলো হলো: ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জোট ‘দ্রোহ পর্ষদ’, ছাত্র অধিকার পরিষদের ‘চাকসু ফর র‍্যাপিড চেঞ্জ’, ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত ‘সচেতন শিক্ষার্থী সংসদ’।

চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১৫–১৭ সেপ্টেম্বর, যাচাই–বাছাই ১৮ সেপ্টেম্বর, এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর।

Home R3