২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

এমপি নজরুলের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেবে জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য-উপাত্ত পর্যবেক্ষণ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য জানান।

বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছে, যা দলটি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট বিষয়ে গাজী নজরুল ইসলামের নিজস্ব বক্তব্য ছাড়াও তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য গণমাধ্যমে এসেছে।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি নিয়ে আরও অনুসন্ধান চালিয়ে প্রকৃত ঘটনা উদঘাটনে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে। এরপর সাংগঠনিক নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

Home R3