২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসরাইলের আকাশে আধিপত্য বিস্তার করেছে ইরান: জেনারেল মুসাভি

ইসরাইলের আকাশে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর বিমান ইউনিটের এক শীর্ষ কর্মকর্তা এ দাবি করেন।

আইআরজিসির বিমান ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুসাভি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, ইসরাইলের অধিকৃত অঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের কার্যক্রম উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে।

তিনি আরও বলেন, নতুন কৌশল ও উৎক্ষেপণ পদ্ধতি ব্যবহার করে পরিচালিত হামলার কার্যকারিতা দেখে মার্কিন ও ইসরাইলি কমান্ডাররা বিস্মিত হবে।

জেনারেল মুসাভি দাবি করেন, সর্বশেষ অভিযানে অধিকৃত অঞ্চলের দক্ষিণাঞ্চলের আকাশ কয়েক ঘণ্টা ধরে ইরানের নিয়ন্ত্রণে ছিল।

তবে এ দাবির বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরাইল বা যুক্তরাষ্ট্র।