২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানে আবারও হামলার হুমকি ট্রাম্পের

ইরানে আবারও হামলা চালানোর প্রয়োজন হতে পারে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১৯ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেছেন তিনি। খবর রয়টার্সের।

তিনি বলেন, ইরানের নেতারা এখন চুক্তির জন্য আগ্রহ দেখাচ্ছেন এবং আলোচনা এগিয়ে নিতে চাইছেন। যদি সমঝোতা না হয় তাহলে আগামী কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র সীমিত পরিসরে হামলা চালাতে পারে।

তার ভাষায়, দুই বা তিন দিনের মধ্যে, সম্ভবত শুক্রবার, শনিবার বা রোববারের মধ্যে অথবা আগামী সপ্তাহের শুরুতে একটি সীমিত সময়ের জন্য পদক্ষেপ নেওয়া হতে পারে, কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া যাবে না।
 
সোমবার (১৮ মে) ট্রাম্প জানান, তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা স্থগিত করেছেন, যাতে আলোচনার সুযোগ তৈরি হয়। তার দাবি, ইরান তার প্রস্তাবিত চুক্তির খসড়া প্রত্যাখ্যান করায় তিনি নতুন হামলার প্রস্তুতি নিয়েছিলেন। তবে কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের অনুরোধে তিনি হামলা স্থগিতের সিদ্ধান্ত নেন।