মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় হিমশিম খাচ্ছে। বিশেষ করে ফ্রান্সের রাফাল যুদ্ধবিমানের ‘মিকা’ ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে, যেখানে প্রতিটি মিসাইলের খরচ প্রায় ছয় থেকে সাত লাখ ইউরো।
মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোও একই সমস্যার মুখোমুখি; কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে প্যাট্রিয়ট মিসাইলের মজুদ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। একেকটি মিসাইল উৎক্ষেপণে খরচ হচ্ছে ৩০–৬০ লাখ ডলার।
যুক্তরাষ্ট্র মাঠপর্যায়ে ঘাটতি মোকাবিলার জন্য দক্ষিণ কোরিয়া থেকে থাড প্রতিরক্ষা ব্যবস্থা স্থানান্তর করছে। এর বিপরীতে, ইরান দাবি করছে তাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুদ অক্ষত, যা কৌশলগত সুবিধা দিচ্ছে।
সূত্র: আরটি