১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে এমন কিছু জানি যা রাতে ঘুমাতে দেয় না: ইতালির প্রতিরক্ষামন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে এমন কিছু জানি যা রাতে ঘুমাতে দেয় না: ইতালির প্রতিরক্ষামন্ত্রী ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গুইডো ক্রোসেত্তো

ইরান ও পারস্য উপসাগরীয় অঞ্চলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গুইডো ক্রোসেত্তো। তিনি বলেন, চলমান পরিস্থিতি এমন যে তার রাতের ঘুমে বাধা দিচ্ছে।

ইতালীয় সংবাদমাধ্যম ‘লা রিপাবলিকা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রোসেত্তো জানান, আমি চব্বিশ ঘণ্টা এই যুদ্ধ এবং এর সম্ভাব্য ফলাফল নিয়ে চিন্তায় আছি। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে আমাকে এমন কিছু গোপন তথ্য ও পরিস্থিতির মোকাবিলা করতে হচ্ছে, যা আক্ষরিক অর্থেই আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে।

তিনি আরও বলেন, তার উদ্বেগ মূলত ইতালির সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে। জ্বালানি মূল্যবৃদ্ধি বা সরবরাহ চেইনের বিঘ্ন ঘটলে তা দেশীয় অর্থনীতি ও নাগরিকদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত যদি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়, তবে তার প্রাথমিক প্রভাব পড়বে বৈশ্বিক জ্বালানি বাজারে। ক্রোসেত্তো আশঙ্কা করছেন, আগামী কয়েক সপ্তাহে বৈশ্বিক স্থিতিশীলতার জন্য চরম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে হতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালীতে সম্ভাব্য অবরোধ ইতালির মতো আমদানিনির্ভর অর্থনীতির জন্য বড় ধাক্কা হতে পারে।

গত কয়েক দিনে মার্কিন প্রশাসন ও ন্যাটোর উচ্চপর্যায়ে ইরান পরিস্থিতি নিয়ে যে বৈঠকগুলো হয়েছে, তাতে ইতালি সক্রিয় অংশীদার ছিল। কূটনীতিকদের মতে, ক্রোসেত্তোর জানা তথ্য মধ্যপ্রাচ্যে নতুন সামরিক ফ্রন্ট খোলার বা পারমাণবিক উত্তেজনা বৃদ্ধির প্রাথমিক সংকেত হতে পারে।