২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আফগানিস্তানের মানুষের পাশে ভারত সবসময় আছে : জয়সওয়াল

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। ভয়াবহ বন্যার কারণে বহু মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছে। দেখা দিয়েছে তীব্র খাদ্য সঙ্কট। এমতাবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খাদ্য সহায়তা পাঠিয়েছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, আফগানিস্তানের মানুষের পাশে ভারত সবসময় আছে এবং এই কঠিন সময়ে তাদের সহায়তা অব্যাহত রাখবে।

সোমবার (৬ এপ্রিল) আফগান সংবাদমাধ্যম হুররিয়াত রেডিও’র প্রকাশিত এক সংবাদ থেকে এ তথ্য জানা যায়।

মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বন্যা ও ভূমিকম্পের কারণে কঠিন সময় পার করছে আফগানিস্তানের মানুষ। এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়াতে এই সহায়তা পাঠানো হয়েছে।

তিনি জানান, পাঠানো সহায়তার মধ্যে রয়েছে রান্নার সামগ্রী, স্বাস্থ্যবিধি কিট, ত্রিপলসহ প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র।

Home R3