২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ রাতে পুরো একটি সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে: ট্রাম্পের হুমকি

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, আজ রাতেই একটি পুরো সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যেতে পারে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য নির্ধারিত সময়সীমা ঘনিয়ে আসার প্রেক্ষাপটে পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন হয়ে উঠেছে।

ট্রাম্প উল্লেখ করেন, তিনি ব্যক্তিগতভাবে এমন ধ্বংসাত্মক কিছু ঘটুক তা চান না, তবে বর্তমান পরিস্থিতিতে এর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। একইসঙ্গে তিনি ইঙ্গিত দেন, সেখানে একটি বড় ধরনের শাসন পরিবর্তন ঘটেছে, যা ভবিষ্যতে ভিন্নধর্মী পরিস্থিতির জন্ম দিতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, বিশ্বের দীর্ঘ ইতিহাসে আজকের রাত একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে। গত কয়েক দশকের অস্থিরতা, দুর্নীতি ও সহিংসতার অবসান ঘটতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষাংশে তিনি ইরানের জনগণের মঙ্গল কামনা করে বলেন, “গড ব্লেস দ্য গ্রেট পিপল অফ ইরান।”

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে এবং পুরো বিশ্ব গভীর উদ্বেগ নিয়ে পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখছে।

সূত্র: আলজাজিরা।

Home R3