১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

অনৈসলামিক প্রথা সমাজে বিরোধ সৃষ্টি করে : মাওলানা মুত্তাকি

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি বলেছেন, সমাজে প্রচলিত কিছু অনৈসলামিক ও ভুল প্রথা সমাজে বিরোধ ও ঘৃণা বাড়ায়।

রোববার (১২ এপ্রিল) ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ১৭ নম্বর ফরমান বাস্তবায়ন সংক্রান্ত এক বৈঠকে মাওলানা মুত্তাকি এসব কথা বলেন।

মালানা মুত্তাকি সাধারণ মানুষকে তাদের সামাজিক আচরণ ইসলামি শরিয়তের নীতিমালা অনুযায়ী পরিচালনা করার আহ্বান জানিয়ে বলেন, যেসব প্রথা ধর্মের সাথে সাংঘর্ষিক, সেগুলো থেকে বিরত থাকতে হবে।

তিনি আরও বলেন, পরিমিতি ও ভারসাম্যই ইসলামি জীবনের মূল ভিত্তি। জীবনের সব ক্ষেত্রে এই নীতিগুলো মেনে চলা উচিত।

পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, রাজনৈতিক ও অর্থনৈতিক দায়িত্বের পাশাপাশি সমাজ সংস্কার ও ইসলামি মূল্যবোধ শক্তিশালী করার ওপরও বিশেষ গুরুত্ব দিচ্ছে ইমারাতে ইসলামিয়ার নেতৃত্ব।

সূত্র : হুররিয়াত রেডিও, এহতেবার