৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয়

অতিরিক্ত বিদ্যুৎ বিলের তথ্যকে ‘অপপ্রচার’বলছে বিদ্যুৎ বিভাগ, কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

অতিরিক্ত বিদ্যুৎ বিলের তথ্যকে ‘অপপ্রচার’বলছে বিদ্যুৎ বিভাগ, কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছে বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে, এ ধরনের মিথ্যা তথ্য ছড়ালে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।

সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। তবে এ সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলো ইতোমধ্যে বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো নিষ্পত্তি করেছে।

বিদ্যুৎ বিভাগ জানায়, কোনো গ্রাহকের অতিরিক্ত বিল সংক্রান্ত অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে তা গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, কোনো ধরনের প্রমাণ ছাড়াই বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মিথ্যা তথ্য প্রচার করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

Home R3