২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপিয়ে দিলেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক হামলার সিদ্ধান্তের দায় নিজের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ-এর ওপর চাপিয়েছেন।

‘মেম্ফিস সেফ টাস্ক ফোর্স’-এর এক বৈঠকে ট্রাম্প বলেন, হেগসেথই প্রশাসনের প্রথম কর্মকর্তা যিনি ইরান-এর বিরুদ্ধে সামরিক অভিযানের পক্ষে অবস্থান নেন।

এ মন্তব্যে ওয়াশিংটনে আলোচনা তৈরি হয়েছে, কারণ যুদ্ধ শুরুর সিদ্ধান্ত নিয়ে প্রশাসনের ভেতরে ভিন্নমত ছিল। ট্রাম্প জানান, সিদ্ধান্তের আগে তিনি একাধিক শীর্ষ কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছিলেন।

এদিকে, মার্কিন হামলার মাধ্যমে শুরু হওয়া সংঘাত এখন আঞ্চলিক রূপ নিয়েছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এ অভিযানে খুব একটা উৎসাহী ছিলেন না বলেও জানান ট্রাম্প।

বিশ্লেষকদের মতে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-সহ কিছু প্রভাবশালী ব্যক্তি যুক্তরাষ্ট্রকে সামরিক পদক্ষেপে উৎসাহ দিয়েছিলেন।