১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না

যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে সামরিকভাবে জড়াবে না। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির পর বলেন, ব্রিটেনের প্রধান অগ্রাধিকার হলো নিজ দেশের নাগরিক ও মিত্রদের সুরক্ষা নিশ্চিত করা।

স্টারমার বলেন, ব্রিটেন নিজেকে কোনো ব্যাপক সংঘাতের অংশ হতে দেবে না এবং ওই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দ্রুত সমাধানের পথে কাজ চালিয়ে যাবে।

জার্মান সরকারের মুখপাত্রও জানিয়েছেন, জার্মানি ইরানের যুদ্ধে কোনোভাবে অংশ নেবে না এবং হরমুজ প্রণালি সচল রাখার কোনো সামরিক অভিযানে যোগ দেবে না।

গ্রিক সরকারও একই রকম অবস্থান নিয়েছে। মুখপাত্র পাভলোস মারিনাকিস জানান, গ্রিস হরমুজ প্রণালিতে কোনো সামরিক কার্যক্রমে জড়াবে না।

সূত্র: এএফপি