৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

উড্ডয়নের পরেই নিখোঁজ ভারতের যুদ্ধবিমান; খুঁজে পেতে শুরু তল্লাশি অভিযান

উড্ডয়নের কিছুক্ষণ পরই মাঝ আকাশে নিখোঁজ হয়ে গেছে ভারতের একটি সুখোই এসইউ-৩০ যুদ্ধবিমান। বিমানটি নিয়মিত প্রশিক্ষণ বা টহল মিশনে ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। উড্ডয়নের পর হঠাৎ করে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, এরপর থেকেই সেটিকে খুঁজে পেতে তল্লাশি অভিযান শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে যুদ্ধবিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখন এটি খুঁজে বের করার চেষ্টা চলছে।

ভারতের বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এসইউ-৩০ যুদ্ধবিমানটি আসামের জোরহাট থেকে উড্ডয়ন করে। সর্বশেষ যোগাযোগ ছিল বৃহস্পতিবার রাত ৭টা ৪২ পর্যন্ত। বিমানটি খুঁজে পাওয়ার চেষ্টা চলছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

সুখোই এসইউ-৩০ রাশিয়ার তৈরি উচ্চ কাস্টমাইজড যুদ্ধবিমান। এটি প্রথম ১৯৮০ সালের দিকে তৈরি করা হয়। এই যুদ্ধবিমান ভারতের বিমানবাহিনীর অন্যতম মেরুদণ্ড হিসেবে বিবেচনা করা হয়।