২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনীতি

শহীদ হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হচ্ছে এনসিপির নির্বাচনী প্রচারণা

শহীদ হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হচ্ছে এনসিপির নির্বাচনী প্রচারণা

তিন নেতার মাজার ও শহীদ ওসমান হাদীর কবর জিয়ারতের মাধ্যমে শুরু হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনী প্রচারণা।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলমের স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী প্রচারণা আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। সকাল সাড়ে ১০টায় তিন নেতার মাজার ও শহীদ ওসমান হাদীর কবর জিয়ারতের মাধ্যমে এই প্রচারণার শুরু হবে।

কর্মসূচিতে উপস্থিত থাকবেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, আসিফ মাহমুদ, নাসীরুদ্দীন পাটওয়ারী, আদীব আরিফ, মনিরা শারমিন, জাবেদ রাসিন, দিলশানা পারুল, নাবিলা তাসনিদসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

Home R3