২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, মাত্রা ৩ দশমিক ৩

নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরোতেই গাজীপুরের বাইপাইলে আবারও কম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এই কম্পন রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক তিন।

আবহাওয়া অফিসের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে এই তথ্য। জানানো হয়, এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ছিল বাইপাইল এলাকা।

এর আগে গতকাল সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন।