আন্তর্জাতিক আদালতের রায়ের কিছু অংশ না মানার ঘোষণা মিয়ানমারের

আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া গণহত্যার মামলার রায়ের কিছু অংশ না মানার ঘোষণা দিয়েছে মিয়ানমার। দেশটি সেই অংশটিকে ‘অনুপযুক্ত’ হিসেবে অভিহিত করেছে।

দুদিন আগে ঐতিহাসিক রায়ে আন্তর্জাতিক বিচার আদালত রায় দেন ২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার। ওই সময় কয়েক হাজার নিহত ও প্রায় ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে চলে আসেন।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন দেশটির সামরিক জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং।

তিনি বলেছেন, তারা গণহত্যা সংঘটিত করেননি। এর বদলে সশস্ত্র বাহিনীর হামলার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। মিয়ানমার বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘনকারী হিসেবে দোষী সাব্যস্ত হয়েছে।

মিন অং হ্লাইং বলেছেন তাদের বিরুদ্ধে গণহত্যার যে রায় দেওয়া হয়েছে। এতে মিয়ানমানের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

রায়ের কিছু অংশ মানা হবে না উল্লেখ করে সেনাবাহিনীর সাবেক প্রধান মিন অং হ্লাইং বলেছেন, “মিয়ানমার দায়িত্বশীল দেশের জন্য যথার্থ ব্যবস্থা নেবে। তবে আমরা যেসব বিষয় অনুপযুক্ত দেখব সেগুলো মানব না।”

তবে রায়ের অংশ নিয়ে তাদের আপত্তি সেটি উল্লেখ সেনা অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করা এ সাবেক জেনারেল।

মিয়ানমারের বিরুদ্ধে ২০১৯ সালে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে। দীর্ঘ তদন্ত যেটির রায় দিয়েছেন আদালতটির বিচারকরা।

২০১৭ সালে কথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ নামে সাধারণ রোহিঙ্গাদের ওপর হামলা শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। এছাড়া স্থানীয় বৌদ্ধ জনগোষ্ঠীও এতে যুক্ত হয়। তারা মুসলিম রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা ও তাদের ঘরবাড়িতে আগুন দেওয়া শুরু করে।

আন্তর্জাতিক বিচারক আদালত বলেছেন, ওই সময় প্রায় ১০ হাজার রোহিঙ্গা নৃশংস হত্যার শিকার হন। অপরদিকে প্রায় সাত লাখ মানুষ বাংলাদেশে হেঁটে বা সমুদ্রে পথে পালিয়ে চলে আসেন। আদালত খুঁজে পান, সবমিলিয়ে প্রা ৮ লাখ ৫০ হাজার রোহিঙ্গাকে ওই সময় টার্গেট করা হয়।

আন্তর্জাতিক বিচার আদালতের এই রায়ই চূড়ান্ত এবং এর বিরুদ্ধে কোনো আপিলও করা যাবে না। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৯ জন বিচারকের ছয়জন মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে রায় দেন।

আন্তর্জাতিক এ আদালত মিয়ানমারকে রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজ বাড়িতে ফিরতে দেওয়া এবং তাদের ওপর সব ধরনের সহিংসতা বন্ধেরও নির্দেশ দিয়েছেন।

তবে আদালতটির নিজেদের রায় কার্যকরের নিজস্ব কোনো শক্তি নেই। এর বদলে তারা জাতিসংঘের বাহিনী ও রাজনৈতিক চাপের ওপর নির্ভরশীল।

সূত্র : বিবিসি

Home R3