১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চেয়েছেন রাষ্ট্রীয় বিমান

দুই বছরের বেশি সময় ভারতে নির্বাসনে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিজয়ের দিনে দেশে ফেরার কথা মঙ্গলবার রয়টার্সকে জানিয়েছেন তার মুখপাত্র।

এই প্রথম দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন হাসিনা। এতে বাংলাদেশে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বাড়তে পারে। দেশটিতে তার দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এ মাসের শুরুতে হাসিনা নতুন পাসপোর্ট ও অন্যান্য নথির জন্য আবেদন করার পর থেকে সহিংসতা বেড়েছে।

বাতিল হয়ে যাওয়া এসব কাগজপত্র চাওয়ার পাশাপাশি হাসিনা সরকারকে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসে তার ফেরার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।

Home R3