বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনার আদলে ভারতে সরকার পরিবর্তনের চেষ্টা করছে বিরোধীরা, এমন অভিযোগ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও বিজেপি নেতা রাজনাথ সিং। তাঁর দাবি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে তরুণদের বিক্ষোভকে কাজে লাগিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আস্থা নষ্ট করতে চাইছে কংগ্রেস ও তাদের সহযোগীরা।
শুক্রবার (১৬ অক্টোবর) লখনৌয়ে এক সংবাদ সম্মেলনে রাজনাথ বলেন, নির্বাচনী সংস্কারের উদ্যোগ না নিয়ে বিরোধীরা নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে সংঘাতের রাজনীতি করছে।
তিনি অভিযোগ করেন, বিক্ষোভকারীরা বাংলাদেশ থেকে অনুপ্রেরণা নিয়ে সরকার পরিবর্তনের চেষ্টা করছে। এ সময় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে সতর্ক করে তিনি বলেন, গণতন্ত্রের নামে বিশৃঙ্খলা সৃষ্টি ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করার অধিকার কারও নেই।
এদিকে, বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়াকে কেন্দ্র করে বিরোধীদের বিরুদ্ধে গণতান্ত্রিক ব্যবস্থা ব্যাহত করার অভিযোগ তুলেছে বিজেপি।