ইউরোপ

চীনের ওপর নির্ভরতা ইউরোপের সার্বভৌমত্বের জন্য ঝুঁকি: তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী

চীনের ওপর নির্ভরতা ইউরোপের সার্বভৌমত্বের জন্য ঝুঁকি: তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী

চীনের ওপর অতিরিক্ত অর্থনৈতিক ও সরবরাহব্যবস্থার নির্ভরতা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে বলে সতর্ক করেছেন তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী লিন চিয়া-লুং।

পোল্যান্ডে অনুষ্ঠিত ‘ওয়ারশ সিকিউরিটি ফোরামে’ দেওয়া ভাষণে তিনি বলেন, চীনের ওপর অর্থনৈতিক নির্ভরতা শুধু ব্যবসায়িক ঝুঁকি নয়, ইউরোপের স্বাধীনতার জন্যও হুমকি। এ নির্ভরতা কমাতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

লিন চিয়া-লুং ইউরোপের সঙ্গে তাইওয়ানের বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের মতো অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে তাইওয়ান ও ইউরোপ একসঙ্গে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পারে।

এদিকে, চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো এবং গুরুত্বপূর্ণ খাতে দেশটির ওপর নির্ভরতা হ্রাসের বিষয়টি ইইউর আলোচনায় গুরুত্ব পাচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে তাইওয়ানও ইউরোপের দেশগুলোর সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে উদ্যোগী হয়েছে।

সূত্র: রয়টার্স

Home R3