যুদ্ধ শুরু হলে উপসাগরীয় অঞ্চলের ইন্টারনেট অবকাঠামো ধ্বংসের হুমকি ইরানের
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলে পারস্য উপসাগরীয় অঞ্চলের সাবমেরিন ক্যাবল, ডাটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো ধ্বংসের হুমকি দিয়েছে ইরান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক বিশ্লেষণী প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এখন পর্যন্ত এসব অবকাঠামোকে হামলার লক্ষ্যবস্তু করা হয়নি। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলে এগুলোর বড় অংশ ধ্বংস করা হতে পারে।
বিশ্লেষকদের মতে, লোহিত সাগর ও বাব আল-মানদেব প্রণালির তলদেশে থাকা ইন্টারনেট ক্যাবল এশিয়া ও ইউরোপের মধ্যে তথ্য আদান-প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে বৈশ্বিক ইন্টারনেট যোগাযোগ ও ডিজিটাল অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে।