হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সংঘাত তীব্র হওয়ায় তাঁর নিরাপত্তা জোরদার করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তাঝুঁকি বিবেচনায় তাঁকে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে সরিয়ে নেওয়া হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, যুবরাজের চলাফেরা সম্পর্কে অবগত কয়েকজন কর্মকর্তার বরাতে জানা গেছে, ৪১ বছর বয়সী মোহাম্মদ বিন সালমানকে কড়া নিরাপত্তাবেষ্টিত এবং বাঙ্কার সুবিধাসম্পন্ন একাধিক প্রাসাদে রাখা হচ্ছে। তাঁর নিরাপত্তায় নিয়োজিত রয়েছে বিশেষভাবে বাছাই করা একটি দল।

গত মঙ্গলবার (৬ অক্টোবর) একটি জাতীয় রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে রক্ত দিতে দেখা যায় তাঁকে। এরপর থেকে তিনি আর জনসমক্ষে আসেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত তীব্র হওয়া এবং সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে যুবরাজের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

Home R3