টানা পাঁচ বছর বিশ্বের শীর্ষ বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা

সৌদি আরবের অধ্যাপক নাজলা বিনতে সাদ আর-রাদ্দাদি টানা পঞ্চম বছরের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন। ২০২৬ সালের জন্য প্রকাশিত এ তালিকায় তাঁর অন্তর্ভুক্তি গবেষণা ও বিজ্ঞানক্ষেত্রে তাঁর ধারাবাহিক অবদানের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

গত শুক্রবার (৯ অক্টোবর) সৌদি সংবাদমাধ্যম আল-হাকিকার প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক শ্রেণিবিন্যাসে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও বিশিষ্ট বিজ্ঞানীদের তালিকায় জায়গা পেয়েছেন নাজলা আর-রাদ্দাদি। এর মধ্য দিয়ে টানা পাঁচ বছর এই তালিকায় নিজের অবস্থান ধরে রাখলেন তিনি।

অধ্যাপক নাজলা অজৈব রসায়ন ও ন্যানোপ্রযুক্তি বিষয়ে বিশেষজ্ঞ। গবেষণার পাশাপাশি তাঁর নামে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের একাধিক পেটেন্ট রয়েছে। বিজ্ঞান ও গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক পুরস্কারও।

রসায়ন ও ন্যানোপ্রযুক্তিতে তাঁর গবেষণাকাজ এবং ধারাবাহিক সাফল্য সৌদি আরবের গবেষকদের আন্তর্জাতিক অঙ্গনে অবস্থান আরও দৃঢ় হওয়ার দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: আল-হাকিকা

Home R3