ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণের মৃত্যু

ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় শরিফুল ইসলাম (১৯) নামে এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ভিল্লে লিতেরনো এলাকায় সাইকেল চালানোর সময় দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত শরিফুল মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিঠাপুর গ্রামের নশু প্রামাণিকের একমাত্র সন্তান। জীবিকার তাগিদে কয়েক মাস আগে তিনি ইতালিতে যান এবং সেখানে একটি সরকারি আশ্রয়কেন্দ্রে থাকতেন।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। এদিকে, শরিফুলের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন রোমে বাংলাদেশের রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক।

Home R3