ভারতের পশ্চিমবঙ্গের নাম ‘পশ্চিমবঙ্গ’ রাখার দাবিতে শিগগিরই বিধানসভায় বিল আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
মঙ্গলবার (৬ অক্টোবর) জলপাইগুড়িতে সাংবাদিকদের তিনি বলেন, আসন্ন শীতকালীন অধিবেশনে সর্বসম্মতিক্রমে ‘পশ্চিমবঙ্গ’ নাম বজায় রাখার বিল পাস করা হবে। পরে কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় সাংবিধানিক পদক্ষেপ নেবে।
শমীক বলেন, পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’ করার প্রস্তাব এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার পাস করেছিল। তবে কেন্দ্রের অনুমোদন না পাওয়া এবং বিজেপির বিরোধিতার কারণে তা বাস্তবায়িত হয়নি।