জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৬ অক্টোবর ঢাকা ছাড়ার সম্ভাবনা রয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। তবে সফরের চূড়ান্ত তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

মঙ্গলবার (৬ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, অক্টোবরের শেষ দিকে প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতি চলছে। সফরকালে বাংলাদেশ ও জাপানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

এর আগে গত ১২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের সপ্তম পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভায় জাপানের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানানো হয়। জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী হিরোইউকি নামাজু ওই আমন্ত্রণ বাংলাদেশের কাছে পৌঁছে দেন। জবাবে বাংলাদেশও জাপানের প্রধানমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছে।

Home R3