আ’লীগের ভয় দেখিয়ে আন্দোলন দমানো যাবে না : এটিএম আজহারুল

আওয়ামী লীগ ডিসেম্বরে আসছে, এমন ভয় দেখিয়ে জনগণের দাবি নিয়ে জামায়াতে ইসলামীর আন্দোলন দমানো যাবে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ও রংপুর-২ আসনের এমপি এটিএম আজহারুল ইসলাম।

শনিবার (৩ অক্টোবর) রংপুর নগরীর শাপলা চত্বরে জামায়াতের দলীয় কার্যালয়ে ‘রংপুর বিভাগীয় উন্নয়ন ফোরাম’ গঠন নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এটিএম আজহার বলেন, সরকার আওয়ামী লীগকে নিয়ে ভয় দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। তিনি অভিযোগ করেন, সরকার আইনকে ব্যবহার করে বিরোধী দল দমনের পথে হাঁটছে। একই সঙ্গে মেজর (অব.) আখতারুজ্জামানকে জামায়াতের নেতা হিসেবে উপস্থাপনের সমালোচনা করে তিনি বলেন, আখতারুজ্জামান দলের প্রাথমিক সদস্য মাত্র।

রংপুরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ন্যায্য হিস্যা আদায়ে সংসদ সদস্যরা জনগণকে সঙ্গে নিয়ে মাঠে রয়েছেন। তিনি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে অবস্থানের কথাও জানান।

সংবাদ সম্মেলনে এটিএম আজহারুল ইসলামকে আহ্বায়ক এবং রংপুর-৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলালকে সদস্য সচিব করে ১৮ সদস্যের ‘রংপুর বিভাগীয় উন্নয়ন ফোরাম’ গঠন করা হয়।

Home R3