পাঞ্জাব সীমান্তের কাছে দুই নিরস্ত্র পাকিস্তানি নাগরিককে গুলি করে হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (২ অক্টোবর) তিন পাকিস্তানিকে লক্ষ্য করে গুলি চালালে দুজন নিহত ও একজন গুরুতর আহত হন।
ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ওই তিনজন সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন। তবে পাকিস্তান বলেছে, তারা সীমান্ত পার হওয়ার কোনো চেষ্টা করেননি। পাকিস্তানি নিরাপত্তা সূত্রের দাবি, তারা সীমান্ত পিলারের কয়েক ধাপের মধ্যে ছিলেন, কিন্তু নিরাপত্তা বেষ্টনি পার হননি।
এ ঘটনায় দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ভারত সরকার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।