রাজস্থানে থানার সামনে মুসলিম ব্যক্তিকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা

রাজস্থানে থানার সামনে মুসলিম ব্যক্তিকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা

ভারতের রাজস্থানে থানার সামনে  সাইকুন খান নামে ৪০ বছর বয়সী এক মুসলিম ব্যক্তিকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে টায়ার কিনতে যাওয়ার পথে বারোদা মেও থানার সামনে তাকে থামিয়ে হামলা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্যমতে, হামলার ঘটনায় হর্ষ মূর্তিকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, অভিযুক্তের মানসিক স্বাস্থ্যগত সমস্যা থাকতে পারে।

তবে নিহতের পরিবারের অভিযোগ, সাইকুন খানের দাড়ি ও টুপি দেখে তাকে লক্ষ্য করেই হামলা চালানো হয়ে থাকতে পারে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং স্থানীয়রা বিক্ষোভ করেন।

ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Home R3