অর্থের অভাবে দক্ষিণ সুদানে ২০ লাখ মানুষের খাদ্য সহায়তা বন্ধের আশঙ্কা

দক্ষিণ সুদানে অর্থের সংকটের কারণে আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রায় ২০ লাখ মানুষের খাদ্য সহায়তা বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

জাতিসংঘের সংস্থাটির সহকারী নির্বাহী পরিচালক ম্যাথিউ হলিংওয়ার্থ জানিয়েছেন, দেশটির প্রায় ৭৮ লাখ মানুষ প্রতিদিন পর্যাপ্ত খাবার জোগাড় করতে পারছেন না। এই সংখ্যা দেশটির মোট জনসংখ্যার প্রায় অর্ধেক।

গত ১৫ সেপ্টেম্বর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বর্তমানে ডব্লিউএফপি প্রতিদিন প্রায় ৩০ লাখ মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছে। তবে দ্রুত বড় অঙ্কের অর্থ না পেলে সেপ্টেম্বরের শেষ নাগাদ এই সংখ্যা কমে মাত্র ১০ লাখে নেমে আসতে পারে।

সূত্র : ইনফোমাইগ্রেন্টস

Home R3