তুরস্কের ইস্তাম্বুলে মাত্র ৭৫ দিনের নিবিড় হিফজ কর্মসূচিতে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হয়েছেন ৪০ জন নারী শিক্ষার্থী।
সাবাহাত্তিন জায়িম বিশ্ববিদ্যালয় ও নলেজ ডিসেমিনেশন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ হিফজ কর্মসূচির আয়োজন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের হালকালি ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে হিফজ সমাপনী সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে নলেজ ডিসেমিনেশন ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নেকমেত্তিন বিলাল এরদোয়ান বলেন, কর্মসূচিতে শুধু দ্রুত কোরআন মুখস্থ করার ওপর গুরুত্ব দেওয়া হয়নি। এর পাশাপাশি কোরআনের অর্থ অনুধাবন এবং ঐতিহ্যবাহী তেলাওয়াতের সুরধারার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।