বিদেশি শিক্ষার্থীদের পরিবারের সদস্য আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সঙ্গে পরিবারের সদস্য আনার সুযোগ সীমিত করাসহ ভিসা হপিং ও ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া সরকার।

নতুন পরিকল্পনায় এক অস্থায়ী ভিসা থেকে আরেক অস্থায়ী ভিসায় যাওয়ার সুযোগ কমানোর পাশাপাশি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থানকারী প্রায় ৭৭ হাজার মানুষের বিরুদ্ধে নজরদারি ও অভিযান জোরদারের কথা বলা হয়েছে।

অস্ট্রেলিয়া সরকার দেশটিতে অভিবাসনের হার কমাতে চায়। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে নেট ওভারসিজ মাইগ্রেশন কমে প্রায় ৩ লাখ ৬ হাজারে দাঁড়িয়েছে। আগের অর্থবছরে এ সংখ্যা ছিল ৪ লাখ ২৯ হাজার।

তবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক সতর্ক করে বলেছেন, অভিবাসন অতিরিক্ত কমিয়ে দিলে নির্মাণ, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে কর্মী সংকট দেখা দিতে পারে।

Home R3