জামায়াতকে উদ্দেশ্য করে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, আমাদের দেশে ইসলামের নামে একটি দল রাজনৈতিক ফিতনা করছে,হাফেজ্জী হুজুর (রহ.) ও সদর সাহেব হুজুরসহ দেশের শীর্ষ ওলামায়ে কেরাম এই ফেতনার বিরুদ্ধে জাতিকে সতর্ক করেছেন। তাদের থেকে সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন গত নির্বাচনে তাদের সাথে আমরা যাইনি।
আজ বৃহস্পতিবার ( ১৩ আগস্ট) বিকাল ৩ টায় বাংলাদেশ খেলাফত আন্দোলন ফেনী জেলার উদ্যোগে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাতেল সম্প্রদায় বিভিন্নভাবে চক্রান্ত চালিয়ে আসছে। ঐক্যবদ্ধভাবে বাতিলের মোকাবেলা করতে হবে। রাজনৈতিক ফেতনাকে রাজনৈতিকভাবে, সামাজিক ফেতনা সামাজিকভাবে প্রতিহত করতে হবে। হিজবুত তাওহীদ একটি সামাজিক ফেতনা এর বিরুদ্ধে আপনারা সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলবেন।
মাওলানা মিয়াজী আরো বলেন, আমীরে হেফাজত যে ঐক্য প্রচেষ্টা চালাচ্ছেন বাস্তবে তার রূপ দিতে হবে। আমরা ঐক্যবদ্ধ হলে এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে, বাতিল শক্তির অপততপরতা বন্ধ হবে।
ফেনী জেলা আমীর মাওলানা গাজী ইউসুফ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জয়নুল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা আনোয়ার উল্লাহ ভূইয়া, নোয়াখালী জেলা আমীর মাওলানা বেলাল হোসাইন, মাওলানা ইউনুস, মাওলানা কাসেম, মাওলানা নুরুল্লাহ, মাওলানা হাকিম আব্দুল মোমিন মামুন, মাওলানা মফিজুর রহমান, মাওলানা আহমাদ হোসেন, হাফেজ আবুল কালাম, মাওলানা আলী আহমাদ, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা নাজাত উল্লাহ, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা দেলোয়ার হোসাইন ও মাওলানা শফিকুর রহমান প্রমূখ।