৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯ তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী!

চীনের ঝেজিয়াং প্রদেশে প্রেমিকের সঙ্গে দীর্ঘক্ষণ তর্ক-বিতর্কের একপর্যায়ে ১৯ তলার বারান্দা থেকে লাফ দেন ২০ বছর বয়সী এক তরুণী। অবিশ্বাস্যভাবে তিনি প্রাণে বেঁচে যান। একটি গাছ ও নিচের ঝোপঝাড় তার পতনের গতি কমিয়ে দেওয়ায় বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা থেকে রক্ষা পান বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

চীনের জিয়াশিং শহরের বাসিন্দা ওই তরুণীর ছদ্মনাম শিয়াওই। গত ১২ জুলাই স্থানীয় সময় ভোর ৪টার দিকে ভাড়া বাসার বারান্দা থেকে তিনি লাফ দেন।

স্থানীয় সংবাদমাধ্যম শিয়াওশিয়াং মর্নিং হেরাল্ড জানায়, নিচে থাকা একটি গাছ তার পতনের ধাক্কা অনেকটাই শোষণ করে নেয়। পরে তিনি ঝোপের ওপর পড়ে গুরুতর আহত হলেও বেঁচে যান।

ঘটনার পর শিয়াওইয়ের প্রেমিক দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসার জন্য অগ্রিম ২০ হাজার ইউয়ান (প্রায় ৩ হাজার মার্কিন ডলার) জমা দেন।
চিকিৎসকেরা জানান, তার মাথা, ফুসফুস, যকৃত ও প্লীহায় আঘাত লেগেছে। এছাড়া শ্রোণিচক্র (পেলভিস), পিউবিক হাড় এবং দুই পায়ে একাধিক হাড় ভেঙে গেছে।

Home R3