৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয়

কুরআনের নির্দেশনা অনুযায়ী সৃষ্টির যত্ন ও পরিচর্যার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

কুরআনের নির্দেশনা অনুযায়ী সৃষ্টির যত্ন ও পরিচর্যার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র কুরআনের নির্দেশনা অনুসারে সৃষ্টির যত্ন ও পরিচর্যার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, মানবসমাজ ও ইকোসিস্টেমের সম্পর্ক অবিচ্ছেদ্য। পবিত্র কুরআনের সূরা আল-বাকারার ২৯ নম্বর আয়াতের অংশ উল্লেখ করে তিনি বলেন, আল্লাহ তায়ালা পৃথিবীর সব কিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন।

তিনি ব্যাখ্যা করে বলেন, নদী-নালা, গাছপালা, প্রাণীকুলসহ পরিবেশের সব উপাদান মানুষের কল্যাণের জন্য সৃষ্টি হলেও এগুলোর যথাযথ যত্ন নেওয়া মানুষের দায়িত্ব।

প্রধানমন্ত্রী আরও বলেন, সৃষ্টির কল্যাণ থেকে উপকার পেতে হলে পরিবেশের সঠিক রক্ষণাবেক্ষণ জরুরি। তিনি উল্লেখ করেন, বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত যে ইকোসিস্টেমের সুরক্ষা ও উন্নয়ন মানবসমাজের নিরাপদ ভবিষ্যতের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।

তিনি পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

Home R3