প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ শ্রদ্ধা জানানোর সময় কান্নায় ভেঙে পড়ছেন তেহরানের বাসিন্দারা। প্রিয় নেতার জন্য প্রার্থনার পাশাপাশি প্রতিশোধের অঙ্গীকার করছেন তারা। অনেকেই বলছেন, তিনি ছিলেন বাবার মতো। রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় শনিবার দেখা গেছে, তেহরানের গ্র্যান্ড মোসাল্লা চত্বরে তিল ধারণের ঠাঁই নেই। প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন ইরানের নানা প্রান্তের বাসিন্দারা।
একজন নারী বলেন, খুব খারাপ লাগছে, মনে হচ্ছে যেন আমরা আমাদের সবচেয়ে প্রিয় মানুষটিকে হারিয়েছি। কেননা তিনি আমাদের বাবার মতো ছিলেন।
প্রার্থনা এবং কোরান পাঠের মাধ্যমে প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানচ্ছেন তেহরানবাসী। অনেকের হাতেই ইরানের পতাকা ও প্রয়াত নেতার ছবি। তাদের মনে জ্বলছে প্রতিশোধের আগুন। জানাচ্ছেন, যেকোনো উপায়ে আলি খামেনির রক্তের বদলা নেওয়ার কথা।