জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিনের এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু রাষ্ট্র।
শনিবার (৪ জুলাই) ঢাকায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মার্কিন দূতাবাস আয়োজিত যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীর মানবিক সংকটে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহায়তা দুই দেশের গভীর অংশীদারিত্বের উজ্জ্বল উদাহরণ। পারস্পরিক স্বার্থ ও অভিন্ন লক্ষ্যকে ভিত্তি করে গড়ে ওঠা এই সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, টেকসই উন্নয়ন, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক পর্যায়ে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় যুক্তরাষ্ট্রের অবদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা করেন, দুই দেশের যৌথ সহযোগিতা ভবিষ্যতে বৈশ্বিক ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় আরও কার্যকর হবে।