ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর তোম্বলেইনে স্কাইডাইভারদের বহনকারী একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) সংঘটিত এ দুর্ঘটনায় বিমানের পাইলটসহ মোট ১০ জন যাত্রী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, নিহতদের মধ্যে পাঁচজন স্কাইডাইভিংয়ের শিক্ষার্থী এবং পাঁচজন প্রশিক্ষক ছিলেন। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি একটি স্থানীয় প্যারাসুট প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ব্যবহৃত ছিল।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, মেউর্ত-এ-মোজেল বিভাগের নান্সি-এসে বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হয়।
ভয়াবহ এ দুর্ঘটনার পর পুলিশ ও প্রশাসন সাধারণ মানুষকে বিমানবন্দরের আশপাশের এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে। ইতোমধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম চালু করা হয়েছে।
সূত্র: বিবিসি