২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে তিনি দেশটির রাজধানী কুয়ালালামপুরে যান।

রোববার (২১ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৮টা ৪৫ মিনিটে তিনি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তার সঙ্গে ছিলেন সহধর্মিনী ডা. জুবাইদা রহমান। এছাড়া সফরসঙ্গী হিসেবে ৮ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা রয়েছেন।

এর আগে একই দিনে দুপুর পৌনে ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর।

মালয়েশিয়া সফরে দুই দেশের মধ্যে শ্রমবাজার, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

Home R3