৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ

কোনো দল যদি বলে সাহাবারা সত্যের মাপকাঠি না, তারা অবশ্যই বিভ্রান্ত : হেফাজত আমীর

কোনো দল যদি বলে সাহাবারা সত্যের মাপকাঠি না, তারা অবশ্যই বিভ্রান্ত : হেফাজত আমীর

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, কুরআনে সুলাহা-নেককারদের অনুসরণ করতে বলা হয়েছে। সুলাহাদের প্রথম স্তরই হলো সাহাবায়ে কেরাম। এখন কোনো দল যদি বলে ও মনে করে, সাহাবারা সত্যের মাপকাঠি না, তারা অবশ্যই বিভ্রান্ত।

শনিবার (২০ সেপ্টেম্বর) শায়খুল হাদীস পরিষদের উদ্যোগে শাহবাগের জাতীয় জাদুঘর মিলনায়তনে আয়োজিত হেফাজতের চার রাহবার-আল্লামা শাহ আহমাদ শফী রহ., আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা নূর হোসাইন কাসেমী রহ., আল্লামা নূরুল ইসলাম জিহাদী; নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রাম শীর্ষক জাতীয় কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হেফাজতের মরহুম চার রাহবার সম্পর্কে তিনি বলেন, তাদের অনুসরণ করতে পারলেই আমরা সিরাতে মুস্তাকিমের উপর থাকব। প্রত্যেক নামাজের পরে সিরাতে মুস্তাকিমের উপর চলার জন্য দোয়া করারও আহ্বান জানান তিনি।

হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করে বলেন, সংগীত শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন অনতিবিলম্বে জারি করতে হবে। এ সময় তিনি কিছু মানুষের আলেমদের মসজিদ থেকে বের করে দেওয়ার ঘোষণার তীব্র নিন্দা জানিয়ে এদের প্রতিহত করার হুঁশিয়ারী প্রদাণ করেন।

সভাপতির বক্তব্যে মাওলানা মাহফুজুল হক বলেন, তাঁরা কেউ কেবল ব্যক্তি নন—তাঁরা ছিলেন ঝঞ্ঝাবিক্ষুব্ধ অন্ধকার রাতের দুঃসাহসী নাবিক। আল্লামা শাহ আহমদ শফী রহ. — ইলম, তাকওয়া ও সংগঠনের সমন্বয়ে জাতির দিশারী। আল্লামা জুনাইদ বাবুনগরী রহ. — সাহস ও সংগ্রামের অটল প্রতীক; আপসহীন সত্যের অগ্নিশিখা। আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. — প্রজ্ঞা, সংযম ও ঐক্যের শক্তিতে আলেমসমাজকে একত্রিতকারী দূরদর্শী নেতা। আল্লামা নূরুল ইসলাম জিহাদী রহ. — দাওয়াহ ও সংগ্রামে জানবাজি রাখা অটল প্রহরী। অত্যুক্তি হবে না যদি বলি—এই চার রাহবারের বৈচিত্র্যময় বৈশিষ্ট্যের সম্মিলন, হেফাজতের পূর্ণাঙ্গ নেতৃত্বের মানচিত্র অঙ্কন করেছে।

জাতীয় কনফারেন্সে আরও বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর সহকারী পরিচালক মাওলানা জসিমউদ্দীন, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাও. সাখাওয়াত হোসাইন রাজি, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হুসাইন, জামিয়া কুরআনিয়া মেরাজুল উলুম, নরসিংদীর মুহতামিম মাওলানা ইসমাইল নুরপুরী, আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মহিউদ্দিন রাব্বানী, হেফাজতে ইসলাম বাংলাদেশ, ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, নেজামে ইসলাম পার্টি বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাও. আজিজুল হক ইসলামাবাদী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা নাসিরুদ্দীন মুনির।

আরও উপস্থিত ছিলেন জাতীয় দ্বীনী মাদরাসা শিক্ষা বোর্ড বাংলাদেশের মহাসচিব মাওলানা মোহাম্মদ আলী, মাখজানুল উলূম মাদ্রাসা, খিলগাঁওয়ের মুহতামিম মাওলানা জহুরুল ইসলাম, জামিআতুল মানহাল উত্তরার মুহতামিম মাওলানা কেফায়েতুল্লাহ আজহারী, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা ফজলুল করিম কাসেমী, মুফতি সাঈদ নুর (মানিকগঞ্জ পীর), জামিয়া রাহমানিয়া আরাবিয়ার নাজেমে তালিমাত মুফতি আশরাফুজ্জামান, ব্যাংক কলোনী মাদরাসা সাভারের মুহতামিম মাওলানা আব্দুল্লাহ, মাওলানা হেলাল উদ্দীন, আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.এর সন্তান মাওলানা জাবের কাসেমী, আল্লামা নূরুল ইসলাম আল্লামা নুরুল ইসলাম জেহাদী (রহ.) এর সন্তান মাওলানা খালেদ বিন নূর, আল্লামা জুনায়েদ বাবুনগরীর জামাতা মাওলানা আব্দুল্লাহ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আজিজ, শায়খুল হাদীস পরিষদের সহসভাপতি মাওলানা মুহসিনুল হাসান, শাপলা স্মৃতি সংসদের নির্বাহী সভাপতি মাও. আবুল হাসানাত জালালী, শায়খুল হাদীস পরিষদের সহসভাপতি মুফতি মোহাম্মাদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান, অফিস ও আইন বিষয়ক সম্পাদক মাওলানা শরীফ হুসাইন, কেন্দ্রীয় সদস্য মাও. এহতেশামুল হক নোমান, মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিকি, মাওলানা মিজানুর রহমান মিসবাহ, মাওলানা মুবাশ্বির আহমাদ, মাওলানা তাওকির আহমাদ, গাজীপুর জোন আহ্বায়ক মাওলানা মাসুদুর রহমান, সাভার জোন আহ্বায়ক মাওলানা ফারুক আহমেদ, সদস্য সচিব মাওলানা মাহফুজ হায়দার সদস্য সচিব, গুলশান-বাড্ডা জোন সদস্য সচিব মাওলানা মুনির হুসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা আনোয়ার হুসাইন রাজি, শায়খুল হাদীস পরিষদ যাত্রাবাড়ি জোন আহ্বায়ক মাওলানা উজায়ের আমীন, কুমিল্লা জোন যুগ্ম-আহ্বায়ক মাওলানা অলিউল্লাহ, ফরিদপুর জোন যুগ্ম-আহ্বায়ক মাওলানা আব্দুল্লাহ মোস্তফা, নরসিংদী জোন সদস্য সচিব মাওলানা ওয়ালিউল্লাহ, ভৈরব জোন যুগ্ম-আহ্বায়ক মাওলানা আল আমিন, মোহাম্মদপুর জোন সদস্য সচিব মাও. মিজানুর রহমান মিসবাহ প্রমুখ।