১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশি ইমামের হাতে স্প্যানিশ তরুণীর ইসলাম গ্রহণ

স্পেনে বসবাসরত বুলগেরিয়ান বংশোদ্ভূত এক তরুণী ইসলাম গ্রহণ করেছেন। ভ্যাসিলিনা নামের ওই তরুণী বাংলাদেশি আলেম ও কোরিয়ার আনসান মসজিদের ইমাম মুফতী ফয়জুল্লাহ আমানের হাতে ইসলাম গ্রহণ করেন।

জানা যায়, গত ৭ জুলাই ২০২৬ (রবিবার) অনলাইনের মাধ্যমে কোরিয়ান এক মুসলিম তরুণের সহায়তায় তিনি ইসলামের সুশীতল ছায়াতলে আসেন।

ইসলাম গ্রহণের এ ঘটনাকে কেন্দ্র করে সন্তোষ প্রকাশ করে মুফতী ফয়জুল্লাহ আমান জানান, আলহামদুলিল্লাহ! কিছুক্ষণ আগে স্পেনের তরুণী ভ্যাসিলিনা আমার হাতে ইসলাম গ্রহণ করেছেন। মসজিদুল হারামে অবস্থানরত অবস্থায় এই মুবারক মুহূর্তের সাক্ষী হতে পেরে হৃদয় গভীর কৃতজ্ঞতায় ভরে গেছে।

তিনি আরও বলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন তাঁর ঈমানকে দৃঢ় করেন, ইসলামের উপর অবিচল রাখেন এবং তাঁর জীবনে রহমত ও বরকত নাজিল করেন।

মুফতী ফয়জুল্লাহ আমান উল্লেখ করেন, বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ সত্যের সন্ধানে ইসলামের দিকে ধাবিত হচ্ছে—যা নিঃসন্দেহে হৃদয়স্পর্শী একটি বিষয়। আল্লাহ যাকে চান, তাকেই হিদায়াত দান করেন,—যোগ করেন তিনি।

প্রসঙ্গত, ইসলাম গ্রহণের পর ভ্যাসিলিনার নতুন নাম রাখা হয়েছে ‘মারইয়াম’। তিনি মূলত বুলগেরিয়ান বংশোদ্ভূত হলেও বর্তমানে স্পেনে বসবাস করছেন।

Home R3